বিশ্বনাথে ডাকাত সর্দার গ্রেফতার : অটোরিক্সা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ১০:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে কুখ্যাত ডাকাত সর্দার আব্দুশ শহিদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ভল্লবপুর গ্রামের ছহির আলীর ছেলে। বুধবার বিকেলে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে, রিমান্ডে ডাকাত সাকির আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টায় উপজেলার লালটেক গ্রাম থেকে একটি অটোরিক্সা (সিএনজি) উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত ডাকাত সাকির আহমদের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে বিশ্বনাথ থানার ওসি আব্দুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান নামে পুলিশ। উপজেলার ভল্লবপুর গ্রাম থেকে কুখ্যাত ডাকাত সর্দার আব্দুশ শহিদ (৩০) করা হয় এবং রাত ১০টায় লালটেক থেকে অটোরিক্সা (সিলেট থ-১১ ৫৭১৪) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িটি শনিবার উপজেলার মীরগাঁও গ্রামের প্রবাসী রহমত আলীর বাড়িতে ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।


