বিশ্বনাথে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৬ ইং, ৭:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে বাংলা নববর্ষ-১৪২৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আমির আলীর সভাপতিত্বে এবং বিশ্বনাথ থিয়েটারের সভাপতি ও নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব আনহার আলী’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহব্বত আলী জাহান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, ডাঃ বিভাংশু গুন বিভু, প্রনঞ্জয় বৈদ্য অপু, কামাল মুন্না, নবীন সোহেল, আনছার আলী, আনহার আলী, তন্ময় দেব রায়, আবুল খয়ের, জুয়েল আহমদ, পিউল দেব, মাজহারুল ইসলাম, শফিক রুহিন, ওমর শরীফ, মুহিন আহমদ, মাসুদ আহমদ প্রমুখ।
সভায় পূর্বের চেয়ে ঝাঁকঝমক ভাবে ‘বাংলা নববর্ষ-১৪২৩’ উদযাপনের লক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে উপজেলাবাসী ও প্রশাসনসহ সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগীতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।


