বিশ্বনাথে মাদক ও যৌতুক প্রতিরোধ পরিষদের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৬ ইং, ৭:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৯৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ মাদক ও যৌতুক প্রতিরোধ পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার ২০১৬-১৭ অর্থ বছরের উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান সাজুলের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ রাজা মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সাইদুর রহমান সাঈদ। সভায় সর্বসম্মতিক্রমে সামছুল ইসলাম মুমিনকে সভাপতি ও রাজা মিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মাজহারুল ইসলাম, সহ সভাপতি জুয়েল আহমদ, আরকুম আলী, সহ সাধারণ সম্পাদক আবদুল বাছিত অপু, আফরোজ আলী মামুন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান লিটন, সহ সাংগঠননিক সম্পাদক মাছুদ আহমদ, সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক, আবদাল মিয়া, প্রচার সম্পাদক সফিক উদ্দিন, অর্থ সম্পাদক এমরান আহমদ প্রমুখ।


