বিশ্বনাথ অলংকারি ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রফিক মিয়া!
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৬ ইং, ৪:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৮১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে বইছে ইউনিয়ন নির্বাচনী হাওয়া। বর্তমান সরকার এ প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন ঘোষনা করায় দলীয় নেতাকর্মীদের বেশ আগ্রহ বেড়েছে। এতে আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক প্রার্থীরা মাঠে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি অনেক প্রবাসী নেতারাও দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে দেশে এসেছেন। জাতীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনায় এসকল প্রার্থীরা উপজেলা ও জেলার সিনিয়র নেতাদের কাছে জোর লবিং শুরু করেছেন। তাদের জন্য দলীয় মনোনয়ন লাভই যেন প্রথম চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এমন বড় চ্যালেঞ্জে মনোনয়ন পেতেই এসকল প্রার্থীদের কাছে সিনিয়র নেতারা যেন এখন সোনার হরিণের মতো। তাই প্রার্থীরা মাঠে মনযোগ দিয়ে কাজ করার জন্য সিনিয়র নেতারাও একটু নড়েচড়ে বসেন। সর্বশেষ কার কপালে জাতীয় প্রতীকের মনোনয়ন রয়েছে তাহা এখনই বলা সম্ভব হচ্ছেনা। তবে এই মনোনয়ন থেকে বঞ্চিত হলে বিদ্রুহী প্রার্থীর সংখ্যা অনেকটা বেড়ে যাওয়ার আশংখা করা হচ্ছে। আর ওই আশংখায় বিএনপিতে তেমন জোর না থাকলেও বেশী সরকার দলীয় প্রার্থীদের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
তবে আ.লীগের দলীয় মনোনয়ন পেতে উপজেলা ও জেলা নেতাদের কাছে ছুটে যাচ্ছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা। এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে এগিয়ে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী রফিক মিয়া। এমন তথ্য উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষস্থানীয় নেতা জানান। ইতি মধ্যে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করতে প্রবাসী রফিক মিয়া দেশে এসেছেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ ও সামাজিক অনুষ্ঠান যোগ দিতে দেখা যায়।
‘তরুণরাই গড়বে দেশ, ডিজিটাল হবে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে রফিক মিয়া অলংকারি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে রফিক মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দলীয় মনোনয়নের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্তই মেনে নিব। আমার বিশ্বাস নেতৃবৃন্দ আমার কর্মের মূল্যায়ন করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, দলের সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে দলীয় প্রার্থী বাছাই করা হবে। যাতে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন।


