বিশ্বনাথ লার্নিং পয়েন্টের ফ্রি সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৬ ইং, ৬:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৯ বার পঠিত
বিশ্বনাথে গত সোমবার ইংরেজী ও কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান লার্নিং পয়েন্ট বিশ্বনাথ ক্যাম্পাসের উদ্যোগে এস এস সি ও দাখিল পরীক্ষার্থী-২০১৬’র জন্য ইংরেজী ও কম্পিউটার শিক্ষা বিষয়ক এক সেমিনার বিশ্বনাথ রামপাশা রোডস্থ সেবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং এস এস সি ও দাখিল পরীক্ষার্থীবৃন্দ–২০১৬ উপস্থিত ছিলেন। এসময় সেমিনারে আগত দর্শকদের উদ্দ্যেশে ইজি স্পোকেন মেথড এর উপর বিস্তারিত আলোচনা করেন বিশ্বানাথ ডিগ্রী কলেজের প্রাক্তন ইংরেজী প্রভাষক এবং লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা প্রধান মোঃ মঈন উদ্দীন। লার্নিং পয়েন্টের শিক্ষক ফেরদৌস আহমেদের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ক্বারী মোঃ বিলাল। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- রাহিমা আক্তার ডলি, বিলাল আহমদ এবং নাদিয়া ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন লার্নিং পয়েন্ট বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক শিপলু হক। শিক্ষক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ছালিক মিয়া, মোঃ ফখর উদ্দিন, রোজিনা বেগম, মোঃ ছালিক আহমদ, মোমিন আহমদ, জুবায়ের আহমদ।
আলোচনা সভাশেষে ছাত্র-ছাত্রীদের মাঝে লটারির মাধ্যমে বিজয়ী আল ইরশাদ মাদ্রাসার ছাত্র আবিদ হোসেন-কে একটি কম্পিউটার প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি


