সাংবাদিকদের সাথে প্রবাসী রফিক মিয়ার ভুল বুঝাবুঝির অবসান
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৬ ইং, ৮:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৫৪২ বার পঠিত
রাস্তা পাকাকরণ নিয়ে সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যের ভূল বুঝাবুঝির অবসান হয়েছে। গত মঙ্গলবার বিভিন্ন অনলাইন পত্রিকায় বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রফিক মিয়ার একটি বক্তব্য পত্রিকায় প্রকাশিত হলে পরবর্তীতে সাংবাদিকদের সাথে তার ভুল বুজাবুজি হয়। এতে প্রবাসী রফিকের বিরুদ্ধে পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। এরপর মঙ্গলবার রাতে ভুল বুজাবুজির অবসান হয়।
জানা গেছে, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৩৫লাখ টাকা ব্যায়ে উপজেলার অলংকারি ইউনিয়নের বেদসান্দী-শাগির শাহ মাজার রোড প্রায় ৬ শত ৫০ মিটার রাস্তা পাকাকরণ কাজ কাজ শুরু হয়েছে। এই পাকারণ কাজটি এলাকার জনস্বার্থে সরকারী অর্থায়নে করা হচ্ছে। তবে রাস্তাটি পাকাকরণের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্য প্রবাসী ও আসন্ন অলংকারী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী রফিক মিয়া। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হতে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।


