ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৬:০০ অপরাহ্ণ | সংবাদটি ৮৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ামাহফিল এবং সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি মনির হোসেন, রজব আলী, বিএনপি নেতা আরশ আলী রেজা, মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, বিএনপি নেতা এম এ হক, মতছির আলী, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রব, বিএনপি নেতা আরব খান, সুমন মিয়া, চেরাগ আলী, আবদুল মুমিন মামুন, আশিক আলী, এনাম শাহ, জমসেদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, আবদুল লতিফ, যুবদল নেতা সাদেক আলী, আইনুদ্দিন, আবদুর রব, রানা মিয়া, ফয়জুল ইসলাম, আবু সুফিয়ান, আছাব আলী হেলাল আহমদ জীবন, মতিউর রহমান, কয়েছ আহমদ আঙ্গুর, আমির আলী, মিজানুর রহমান,ছাদিক আলী, গিয়াস মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, জেলা ছাত্রদল নেতা শামছুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, তালুকদার গিয়াস উদ্দিন, আবদুল বাছির, সাঈদ আহমদ, মোহাম্মদ আলী, রাসেল মাহমুদ, কিরণ বৈদ্য, দিলোয়ার হোসেন, সজীব, দুলাল মিয়া, সুমন মিয়া, হেলাল মিয়া, আলমগীর হোসেন, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ, একে রাজু, আতিক মিয়া, রাসেল, জয়, আকরাম, রায়হান, আমজাদ, ইমন, রিপন আহমদ, সাহেদ,পারভেজ, আকতার, রবিন, মঞ্জুর বিশ্বাস, শাবলু মিয়া, রুবেল মিয়া, দুদু মিয়া, সাজেদ মিয়া, আবিদ হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করে বিএনপি নেতা হাফিজ আরব খান।


