এনামুল কবির ইমনের আনন্দ সভা আয়োজন করায় ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৬ ইং, ২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৭৫১ বার পঠিত
নান্দনিক সুনামগঞ্জের রূপকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়, যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জবাসী কর্তৃক মঙ্গলবার লন্ডনে এক আনন্দ সভা অনুষ্টিত হয়েছে৷ আনন্দ সভার আয়োজন ও সফল করায় সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ নেতা শাহাব উদ্দিন ৷ তিনি এক বিবৃতিতে বলেন, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন একজন সৎ, পরিচ্ছন্ন, মেধাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহ ধন্য এবং অাস্তাবাজন মানুষ ৷এরকম একজন মানুষকে আমরা নেতা হিসেবে পেয়ে খুবই গর্বিত ও আনন্দিত ৷ এরকম মানুষদের আমাদের রাজনীতিতে খুব প্রয়োজন ৷ ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বৃহত্তর সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ৷ বৃহত্তর সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এর হাতকে শক্তিশালী করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান ৷


