নাজিরবাজারে সুন্নী সম্মেলন ৬ মার্চ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ৩:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৪০ বার পঠিত
স্টাফ রিপোর্টার : আগামী ৬ মার্চ নাজিরবারের ফুটবল মাঠে লতিফিয়া ইসলামীয়া সুন্নী যুব ফোরাম পশ্চিম নাজিরবাজার বিশ্বনাথের উদ্যোগে ২য় ইসলামী সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল্লাহ আল-আমিন ঢাকা। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিতি কামনা করেছেন আয়োজক কমিটি।


