বিশ্বনাথের প্রবাসী কমিউনিটি নেতা হাজী ছইদ উল্লাহ অসুস্থ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৬ ইং, ৮:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের প্রবাসী কমিউনিটি নেতা, যুক্তরাজ্য ব্রাডফোর্ড শহরের প্রাচীন বাসিন্দা, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের বাওনপুর গ্রামের অধিবাসী, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কচিরের বড় ভাই ও বিশ্বনাথ পৌরসভা বাস্তবায়ন পরিষদ যুক্তরাজ্য শাখার আহবায়ক আকদ্দুছ আলীর পিতা হাজী মোঃ ছইদ উল্লাহ বার্ধক্যজনিত কারণে এখন গুরুতর অসুস্থ । তার বর্তমান বয়স প্রায় ৯৬ বছর । বর্তমানে তিনি সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন । তার সুস্বাস্থ্যতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।


