বিশ্বনাথে ইউপি নির্বাচনে ধানের শীষের কান্ডারীদের নাম শীঘ্রই ঘোষনা
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৬ ইং, ৭:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে শনিবার এক সভা বিএপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন। সভায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সদস্য সুহেল আহমদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই প্রমুখ। সভায় শ্রীঘ্রই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।


