বিশ্বনাথে বহছ-মুনাজারা চালিয়ে যেতে ঐক্যবদ্ধ ক্বওমী উলামারা
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৬ ইং, ৮:১৮ অপরাহ্ণ | সংবাদটি ২০০৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা মিলনায়তনে ‘বিশ্বনাথ কওমি উলামা পরিষদ’র উদ্যোগে উপজেলার বিশিষ্ট মুরব্বিয়ান ও সুধিমন্ডলীর সাথে এক মতবিনিময় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। মাওলানা নূরুল ইসলাম শায়খে বিশ্বনাথীর সভাপতিত্ত্বে ও মাওলানা নূরুল হক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দরগাহে হযরত শাহ জালাল (রাহ:) মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, মাওলানা রেজাউল করীম জালালী, মুফতি রশিদ আহমদ দশঘরী, মাওলানা কামরুল ইসলাম ছমির মিরেরচরী, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা উবায়দুর রহমান চৌধুরী, বিশিষ্ট মুরব্বি জনাব হাজী মবশ্বির আলী (মেম্বার), হাজী আব্দুর রাজ্জাক, হাজী আব্দুল হাই, হাজী আরশ আলী রেজা, হিফজুর রহমান, আমির আলী, মঈনুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।বক্তারা বলেন, বাতিলের দাঁতভাঙ্গা জবাব দিতে কওমি আলিমরা প্রস্তুত। ইসলামের সুচনা লগ্ন থেকেই বাতিল পন্থিরা বিভিন্ন নামে ও মতবাদে ইসলাম ও ইসলামের ধারক বাহক উলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আহলে হক্ব সব সময়ই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। তাই সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কওমি উলামায়ে কেরামকে বাতিল পন্থিদের বিরুদ্ধে শীশা ঢালা প্রাচীরের ন্যায় অটল থেকে মোকাবেলা করতে হবে। প্রয়োজন বোধে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিয়মতান্ত্রিক ভাবে বহছ-মুনাজারা চালিয়ে যেতে হবে এবং আগামী দিনের কর্মসূচী সকলকে ঐক্য বদ্ধভাবে পালন করার আহবান জানান বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা শায়খ আব্দুশ শহিদ গলমুকাপনী, মাওলানা মশাহিদ আলী দয়ামীর, মাওলানা শাহ রশিদ আহমদ, মুফতি ফারুক আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুশ শহিদ, মাওলানা মনসুর আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল মতিন, মুফতি জয়নুল আবেদীন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা উবায়দুল হক, বশির আহমদ প্রমুখ।


