বিশ্বনাথে খাজা সৈয়দ আহমদ শাহ চিশতী (রহ.) দুইদিন ব্যাপী বার্ষিক ওরুস ২৪,২৫ মার্চ
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৬ ইং, ৬:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথে দুইদিন ব্যাপী পীরে কামেল হযরত খাজা সৈয়দ আহমদ শাহ চিশতী (রহ.) বার্ষিক ওরুস মোবারক ২৪ ও ২৫ মার্চ গাউছিয়া পাক দরবার শরীফ তেলিকোনা গ্রামে অনুষ্ঠিত হবে। বার্ষিক ওরুসে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন বাদ যোহর মিলাদ ও শিরনী বিতরণ, বিকেল ৪টায় বাংলার বাউল ম্যাগাজিনের মোড়ক উম্মোচন, ৫টায় গুনীজন সংবর্ধনা। দ্বিতীয় অধিবেশ বাদ এশা মারফতি, মুর্শিদী, ভাটিয়ালী সংঙ্গীতানুষ্টান ওরুসে মাজারের খাদেম ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী ভক্ত, আশেকানদের উপস্থিতি কামনা করেছেন।


