বিশ্বনাথে জাপা নেতার মৃত্যুতে শোক
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০১৬ ইং, ৬:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৩ বার পঠিত
বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির নেতা ও পশ্চিম কারিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. মতছিন আহমদ মতনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক রফিকুল আলম লালু, মনোহর আলী, জয়নাল আবেদীন, আবুল খয়ের, জাপা নেতা কাপ্তান মিয়া, আরশ আলী, আকল আলী, নোমান আহমদ, সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলা উদ্দিন, সদস্য সচিব সওকত হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, যুগ্ম সদস্য সচিব রুহেল আহমদ, আব্দুল মতিন, ছাত্রসমাজ নেতা মারুফ আহমদ, সাইফুল আলম, আব্দুর রশিদ, প্রবাসী নিজাম উদ্দিন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামণা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন- মো. মতছিন আহমদ মতনের ইন্তেকালে সংগঠনের অপুরণীয় ক্ষতি হয়েছে। -বিজ্ঞপ্তি


