বিশ্বনাথে দলীয় প্রার্থীদের মধ্যে সমঝেতা না হলে ভোট!
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৬ ইং, ১:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৯৮৫ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সারা দেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ছয় ধাপে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে দেশের কয়েকটি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন-তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এই প্রথম বারের মতো দলীয় প্রতিকে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় মনোনয়ন পেতে চেয়ারম্যান প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন। কিন্তু সিলেটের বিশ্বনাথে এখনও নির্বাচনের তারিখ ঘোষনা হয়নি। তারপরও থেমে নেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারনা। দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। প্রবাসী অধ্যুষিত এলাকায় হওয়ায় আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে প্রবাসী চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দেশে আসতে শুরু করেছেন।
এদিকে, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির দলীয় প্রার্থীদের মধ্যে সমঝেতা হলে ভোট গ্রহন হবে বলে দলীয় সূত্রে জানাগেছে। কেন্দ্রে থেকে এম নিদের্শনাও রয়েছে বলে দলীয় একাধিক নেতা জানান।
অপর দিকে, আওয়ামী লীগ-বিএনপির প্রায় অর্ধশতাধিক চেয়ারম্যান পদপ্রার্থী এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কারা পাবেন দলীয় মনোনয়ন কেবল দেখার বিষয় অপেক্ষায় থাকতে হবে।
জানাগেছে, উপজেলায় দলীয়ভাবে এখনও আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত প্রকাশ্যে নির্বাচনী প্রচার-প্রচারনা করতে দেখা যায়নি। কিন্তু ইউপি নির্বাচনের আগেভাগেই জাতীয় পার্টি মাঠে সরব রয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে জাতীয় পার্টি দলীয় প্রার্থী ঘোষনা করবে। স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া হচ্ছে জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা। ইতি মধ্যে তিনি উপজেলায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে শুরু করেছে। কিন্তু বসে নেই অন্যান্য পদপ্রার্থীরা। তারা দলের মনোনয়নের পাশাপাশি প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত উপজেলা বড় দুটি রাজনৈতিক দল তাদের দলীয় প্রার্থী বাছাই করতে পারেনি। তবে খুব শীঘ্রই দলীয় প্রার্থী বাছাই করা হবে বলে জানাগেছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান বলেন, উপজেলার আটটি ইউনিয়ন দলীয় প্রার্থী দেয়া হবে। ইতিমধ্যে প্রার্থীদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। তবে প্রার্থীদের মধ্যে সমঝেতা না হলে ভোট গ্রহন হবে। এতে প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ডের সভাপতি,সম্পাদক ভোট প্রদান করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, দলীয় প্রার্থী বাছাইয়ে যদি প্রার্থীদের মধ্যে কোনো সমঝেতা না হয় তাহলে উপজেলা প্রতিটি ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটি ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ভোটার হবে। তাদের ভোটে নির্বাচিতরা দলীয় প্রতিক পাবেন বলে তিনি জানান।


