বিশ্বনাথে নবাগত ইউএনও মাশহুদুল কবিরের যোগদান
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৬ ইং, ১:২১ অপরাহ্ণ | সংবাদটি ৯৬৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মাশহুদুল কবির। ১৪ মার্চ সোমবার বিকেলে নতুন কর্মস্থলে তিনি যোগদান করেন। সাবেক ইউএনও মুহাম্মদ আসাদুল হক বদলী হওয়ায় ইউএনও পদ শুন্য হয়ে যায়। মাশহুদুল কবির বিশ্বনাথে আসার পূর্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ইউএনও ছিলেন। নবাগত ইউএনও সকলের সহযোগিতা কামনা করেন।


