বিশ্বনাথে প্রত্যাশা কোচিং এন্ড ল্যাংগুজ সেন্টারের ফ্রি সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৬ ইং, ৯:১৩ অপরাহ্ণ | সংবাদটি ৯২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে প্রত্যাশা কোচিং এন্ড ল্যাংগুজ সেন্টারে ফ্রি সেমিনার এবং শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিরতণী অনুষ্ঠান শনিবার দুপুর ১টায় উপজেলা সদরের আল কুনুবি সেন্টার অনুষ্ঠিত হবে।
প্রত্যাশা কোচিং সেন্টারে পরিচালক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও প্রদ্যুত’র পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশ্বনাথ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবদুল হাই, তরুণ সমাজসেবক নানু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন, সংগঠক মতিউর রহমান, খালেদ আহমদ, বিশ্বনাথে ক্রিকেট এসোসিয়শনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মুমিন, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি শফিক উদ্দিন পিয়ার, সাবেক সভাপতি আলতাফুর রহমান, সংগঠক আবুল কাশেম, সংগঠক সাহিদুর রহমান রাজু, সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার শামছুল ইসলাম, বিশ্বনাথ কলেজের প্রভাষক শেখ এনামুল হক, প্রত্যাশার শিক্ষক অাহমেদ দুলাল, আওলাদ আলী, হেপি বেগম, লাভলী বেগম, শিরিনা সুলতানা, রুজিয়া খানিম, আলা উদ্দিন, পরিচালক ছমির আহমদ। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশা কোচিং সেন্টার ও বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী।
এসময় প্রত্যাশা কোচিং সেন্টারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫জন এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


