বিশ্বনাথে প্রবাসীকে ডেফোডিল এসোসিয়েশনের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০১৬ ইং, ৯:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৫২৪ বার পঠিত
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনে প্রবাসী সদস্য শেখ শামীম আহমদকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এসোসিয়েশনের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সহ-সভাপতি এমদাদ হোসেন নাঈমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিনাজ পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠক তন্ময় দেব রায়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের শিক্ষ সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক ইলিয়াস আলী। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবুল আশরাফ।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সাধারণ সম্পাদক পাভেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বকুল আহমদ, দপ্তর সম্পাদক সৌমিত্র ধর, কার্যকরী সদস্য আবুল কালাম, সদস্য পরিতোষ পাল, পিন্টু দেব প্রমুখ। -বিজ্ঞপ্তি


