বিশ্বনাথে বাউসী প্রাইমারী স্কুলে শিক্ষার্থীদের ড্রেস বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৬ ইং, ৭:১৭ অপরাহ্ণ | সংবাদটি ১১১৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, স্কুল ড্রেস বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্টান সম্পন্ন হয়েছে। বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সার্বিক ব্যবস্থাপনায় শনিবার বিকেল ২টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান। স্কুলের সার্বিক উন্নয়নে অবদান রাখায় এসময় তিন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়। শিক্ষক মাহবুব আলম মজুমদার ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহমুদুল করিম মঞ্জুরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক সেলিম আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মো. হুমায়ুন কবির, খলিলুর রহমান শাহীন, শাহীদুর রহমান নানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মুন্নি সেনাপতি প্রবীন মুরব্বী হাজী মকবুল আলী, প্রবাসী আলকাছ মিয়া ও ট্রাস্টি কিনুর মিয়া। শুরুতে পরিবত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ছাত্র আল-আমিন ফাহিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক আশরাফ মিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, সেলিম মিয়া ও কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মখন মিয়া, শামীম মিয়া, সহকারী শিক্ষিকা রেশফা বেগম, তান্নি বেগম ও সাবিনা বেগম, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার আবদুল মান্নান, মো. সতন বেগ, মো. তুরন মিয়া, আয়াছ মিয়া, বসর মিয়া, শেখ বাবুল, আজাদ মিয়া, কয়েছ মিয়া, রুহেল মিয়া, সূফি মিয়া, সিজিল বেগ, আলী আকবর জাহেদ, মো. নাজিম মিয়া, সাজেদ মিয়া, সপু মিয়া, রুবেল মিয়া, মিনার বেগ, জুবের আলী, রেজাউল মিয়া, মাসুদ মিয়া, ইমাদ মিয়া, শেখ আবুল কালাম প্রমূখ।
আলোচনা সভা শেষে বাউসী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র সহায়তায় প্রতিযোগীতায় বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার, মেধাবী ৯জনকে বৃত্তি (নগদ অর্থ) ও প্রায় ৯০ জনকে স্কুল ড্রেস দেয়া হয়।


