বিশ্বনাথে বিদায়ী ইউএনও কে বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৬ ইং, ১১:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার বিদায়ী ইউএনও মুহাম্মদ আসাদুল হক সংবর্ধনা প্রদান করেছে বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও সম্পাদক ফজল খানের পরিচালনা সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলেমান হোসেন, মৎস্য কর্মকর্তা নির্মণ চন্দ্র বণিক, সংস্থার উপদেষ্টা ও সাংবাদিক জাহাঙ্গীর আলম খয়ের, আশিক আলী, প্রবাসী ইলিয়াছ মিয়া, ভিন্নধারার সভাপতি ছালেহ আহমদ শান্ত, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, শাহ আবদুল করিম পরিষদের সম্পাদক ফয়জুল হক, সংস্থা সাবেক সভাপতি আমিরুল হক সরকার, সহ- সভাপতি সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ তৈমুছ খান।
এসময় উপস্তিত ছিলেন সংস্থা সহ-সম্পাদক হেলাল আহমদ, সদস্য রহমত আলী ভরসা, আব্দুস সামাদ, আব্দল হামিদ, আছাব আলী, আছকির আলী, নেছার আলী, আবুল হুসেন, আব্দল আজির, লোকমান আহমদ, কাইয়ুম মিয়া, ফজর আলী, সায়েদ মিয়া, আবুল কালাম প্রমূখ। এসময় সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।


