বিশ্বনাথে বিদ্যালয় ভবন ও বিদ্যুতায়ন’র উদ্বোধন করলেন শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ৬:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৭২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান বলেন, শিক্ষা মানুষকে অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। অন্ধকারে লুকিয়ে সমাজের মানুষকে আলোর পথ দেখায় শিক্ষা। আর জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করাই হচ্ছে আওয়ামী লীগের প্রধান কাজ। তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ’র ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে সারা দেশের মতো এ অঞ্চলেও বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে ৭১’র যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়ে ও আদালতের রায় বাস্তবায়ন হওয়ার ফলে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলার হেকুরাগাঁও-পাঠানচক গ্রামে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এসময় প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হেকুরাগাঁও-পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও প্রায় ২৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে হেকুরাগাঁও-পাঠানচক গ্রামে বিদ্যুতায়ন (প্রায় ২.৩৯২ কিলোমিটার) কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি। নতুন বিদ্যুতায়নের ফলে উপজেলার নতুন ১৪৮টি পরিবার বিদ্যুৎ সেবা আওতায় আসল।
উপজেলার লামাকাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার তাজ উদ্দিন’র সভাপতিত্বে ও লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাবেক স্বাস্থ্য সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন, আওয়ামী লীগ নেতা অতুল দেব। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার ছমরু মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম কমলেশ বর্মন, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রইছ আলী, সহ সভাপতি সমর আলী, সাধারণ সম্পাদক গোলাম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আফরোজ বক্স খোকন, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, এলাকার মুরব্বী হাজী আলতাব আলী, সমুজ আলী, হানিফ আলী, ছমেদ আলী, ওয়াহাব আলী, মুক্তার আলী, মাখন মিয়া, কমরু মিয়া, আফিজ আলী, আছমত আলী, কালা মিয়া, দিলোয়ার আহমদ, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দেব, উপজেলা যুবলীগ নেতা নূরুল হক মেম্বার, শাখাওয়াত হোসেন, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক সিরাজ মিয়া প্রমুখ।


