বিশ্বনাথে মাইজগ্রাম মাদ্রাসার ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০১৬ ইং, ৩:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৯৫৯ বার পঠিত
তজম্মুল আলী রাজু : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হযরত মাওলানা আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, রাসুল (সা.) আদর্শে আমাদেরকে চলতে হবে। দুনিয়া আমাদের জন্য কিছুই নয়। আখেরাত হল সবকিছু। তাই আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহন করতে হবে সবাইকে। বুধবার রাতে বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের মাইজগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদ্রাসা কার্যনির্বাহী কমিটির সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী ঢাকা। প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওলানা শহীদুল্লাহ পাঠান মোজাদ্দেদী ঢাকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মীয়ারবাজার আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান, হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা এ.এস.এম. লুৎফুর রহমান, হযরত মাওলানা বদরউদ্দিন আল-আমিন, মান্দারুকা গ্রামের শামছুল মিয়া লয়লুছ, মাইগগ্রামের হযরত মাওলানা মাহমুদুর রহমান, সরদারপাড়া গ্রামের আবুল কালাম জুয়েল, দেওকলস গ্রামের সহল আল-রাজী চৌধুরী, শাহবাজপুর গ্রামের জাহাঙ্গীর আলম, দেওকলস গ্রামের খালিছুর রহমান, মাদ্রাসা কার্যকরী কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাফিক মিয়া। খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার সুপার ও মাসিক মারজান সম্পাদক মাওলানা লুৎফুর রহমান।
ওয়াজ মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র মো. বুরহানউদ্দিন, হামদ পরিবেশন করেন ৮ম শ্রেণীর ছাত্র মো. জাহের মিয়া, না’ত পরিবেশন করেন ৯ম শ্রেণীর ছাত্রী হানিফা বেগম।


