বিশ্বনাথে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভা
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৬ ইং, ৯:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৯৭৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক ::সিলেটের বিশ্বনাথে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে সোমবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিপি’র মিলনায়তনে উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সহ সভাপতি তাজুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ’র সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিপি চেয়ারম্যান ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সহ সভাপতি আরব আলী, আনছার আলী, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম শিপু, দপ্তর সম্পাদক আবদুস শহিদ সেবুল, সাহিত্য সম্পাদক সাহাব উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদ মিয়া, সমাজসেবা সম্পাদক মিয়াদ আহমদ, সদস্য ছালিক মিয়া, আবুল কালাম আজাদ, খছরুজ্জামান, মুহিন আহমদ, শফি উদ্দিন।


