বিশ্বনাথ প্রেসক্লাব থেকে চার সাংবাদিকের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ৭:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৭ বার পঠিত
সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব (একাংশ) থেকে চার সাংবাদিক নেতা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রেসক্লাবের চলতি দায়িত্ব ও সাধারণ সদস্য পদ থেকে তারা পদত্যাগ করেন। তারা হলেন কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম বেগ, লোকমান হোসেন, দপ্তর সম্পাদক মশিউর রহমান ও প্রচার সম্পাদক এটিএম আব্বাস। আজ তারা কুরিয়ার সার্ভিসযোগে সংগঠনের সভাপতি ও সম্পাদক বরাবরে পদত্যাগ পত্র প্রেরণ করেন। বিজ্ঞপ্তি।


