লীপ ইয়ার বেবীর জন্ম দিলেন বিশ্বনাথের এক দম্পতি
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৬ ইং, ১২:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬৯ বার পঠিত
রফিকুল ইসলাম জুবায়ের:: কপালে থাকলে ঠেকায় কে ? একেই বলে ভাগ্য ! বিশ্বনাথের এক নব-দম্পতির ঘর আলো করে বিয়ের ১ম বছর পূর্তির অনেক আগেই জন্ম হয়েছে এক লীপ ইয়ার বেবীর । ভাগ্যবান সেই শিশুটির নাম আইয়াম আহমদ ইব্রাহিম । আর ভাগ্যবান দম্পতির নাম কয়েছ আহমদ ও সোমা বেগম । তাদের বাড়ী উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামে । প্রতি ৪ বছর অন্তর লীপ ইয়ার আসে বলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে এত আকর্ষন। প্রসঙ্গত, লীপ ইয়ারে ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয়ে থাকে । এ কারণে এ প্রজন্মের অনেকেই দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘঠা করে বিয়েসহ নানান অনুষ্টানমালা করে থাকেন । স্ত্রী সন্তান সম্ভাব্য হলে এ দিন সন্তানের জন্য জন্মদিনও কামনা করে থাকেন । আর এরই অংশ হিসেবে কয়েছ-সোমা দম্পতিও প্রত্যাশা করেন তাদের ১ম সন্তান যেন লীপ ইয়ারেই জন্ম নেয়। গত ২৯ ফেব্রুয়ারী রাত আটটা ত্রিশ মিনিটে জন্ম নেয় ভাগ্যবান এই শিশুটি। শিশুটির নাম আইয়াম আহমদ রেখেছেন তার চাচা রাজন এবং ইব্রাহিম রেখেছেন তার প্রবাসী চাচী রিনা খানম


