শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিশ্বনাথে আসছেন ৯ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ৬:১৬ অপরাহ্ণ | সংবাদটি ১২৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিশ্বনাথে আসছেন আগামী ৯ এপ্রিল। ঐ দিন বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজে ২৫ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুর্ণমিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিষয়টি ডেইলি বিশ্বনাথ ডটকমকে নিশ্চিত করেন রজত জয়ন্তি উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট গিয়াস উদ্দিন ও প্রধান সমন্নয়কারী আতিকুর রহমান আতিক। মন্ত্রী আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হবে বলে তারা জানান।


