ওয়াহিদ ছিদ্দেক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০১৬ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০০৭ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিক্ষা মন্ত্রণালয়) বণমালী ভৌমিক বলেছেন,ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনযোগী হতে হবে এবং লেখা পাড়ার পাশাপাশি সন্ত্রাস ও বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদের কাজ করে যেতে হবে। শিক্ষার্থীদের সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ এগিয়ে আসার আহবান জানান তিনি। শনিবার দুপুরে শেরপুর সংলগ্ন মৌলভীবাজার উপজেলার গোরারাই,ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মোঃ লতিফুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী ফারজান জামান হা-মীম ও তামান্না জাহান মনি যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভী বাজার জেলা প্রসাশক মো: কামরুল হাসান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুল ওয়াদুদ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,প্রধান শিক্ষক নূরল ইসলাম চৌধুরী,এডভোকেট সাইফুর রহমান,আমিরুল ইসলাম সাহেদ,মোঃ মনিরুজ্জামান,স্থানীয় ইউপি সদস্য মো: আব্দুল আলী, মো: ইলিয়াছ মিয়া,আবু মিয়া চৌধুরী,আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: ছাবু মিয়া,বদরুল ইসলাম রিপন,আব্দুল কদ্দুছ মেম্বার,সাইফুদ্দিন মিলন,মোঃ শাহাজান মিয়া,আব্দুল হাসিম চৌধুরী,মোঃ জব্বার মিয়া,আব্দুল কাদির,বাবু শুক দেব গোস্বামী,জসিম উদ্দিন,জাহির মিয়া,ফেরদৌসী আক্তার, হেলাল উদ্দিন, শুব্রত বিশ্বাস,শহীদুল ইসলাম,সুলতানা আক্তার প্রমূখ । সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ।


