বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্বনাথ আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৬ ইং, ৩:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী, আইন বিষয়ক সম্পাদক শফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ ইউপি আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবলীগের আহবায়ক মখদ্দুছ আলী, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, জাবেদ আহমদ, রফিক মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।


