বিশ্বনাথে ওয়ার্ড বিএনপির সভা
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৬ ইং, ৮:২০ অপরাহ্ণ | সংবাদটি ৭০৭ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি রাজু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চমক আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বিএনপি নেতা নূর মিয়া মেম্বার, মাওলানা জয়নাল আবেদিন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাস্টার এ কে এম হেকিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ করিম, ওয়ার্ড বিএনপি নেতা নূর উদ্দিন, জমির আলী, হাবিবুর রহমান, রিয়াজ মিয়া, আবদুল কাহার, জমসের আলী, শেরগুল আলী, আরতুজ আলী, আবদুল মতিন, মনু আলী, তবারক আলী, গোলাম হোসেন, জুবায়ের হোসেন, সায়েক মিয়া, সিরাজ মিয়া, আশিক আলী, হাজী আছকির আলী, মুক্তার খান, জুবেরাজ, ছমির আলী, রশিদ আলী, জয়নুল আলী, সোনাহর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি


