বিশ্বনাথে ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৬ ইং, ৮:২৭ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ থেকে ভারতীয় মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার কালীগঞ্জ বাজার সংলগ্ন হাবিবুল্লাহ স-মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নজীর (৩৫), মো. হেলাল মিয়া (৩০) ও মো. রায়হান (২০)। তাদের তিনজনের বাড়িই সুনামগঞ্জ জেলায় বলে র্যাব জানিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৩০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে র্যাব।


