বিশ্বনাথে স্বাধীনতা দিবস ও শিশু দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৬ ইং, ২:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, আনসার বিডিপি কর্মকর্তা স্মৃতিরানী বীর, পিআই শফিক উদ্দিন, বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা কমন্ডার আবদুল ওয়াহিদ, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার দিলশাদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য জামাল মিয়া, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সভাপতি মনির মিয়া, নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী, অর্থ সম্পাদক নবীন সোহেল, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, সংগঠক ফয়জুর রহমান। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা উপস্থিত ছিলেন।


