বিশ্বনাথে ১২ মামলার আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ৯:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ১৪০৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ১২ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন-উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের তেরা মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে আনর (২৮)। রোববার বিকেলে তাকে উপজেলার মির্জারগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়। রোববার রাত ৯টায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় থানা পুলিশ।
গ্রেফতারের সত্যতা স্বাকীর করে থানার ওসি আবদুল হাই ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, থানার এস আই তোফাজ্জুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।


