যুক্তরাজ্যে সন্ত্রাসীদের হামলায় নিহত জালালুদ্দীনের লাশ দেশে : দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৬ ইং, ৪:২২ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা ::যুক্তরাজ্যে সন্ত্রাসীদের হামলায় নিহত ক্বারী জালালুদ্দীনের লাশ দেশে সকালে এসেছে। রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লাশ সিলেট ওসমানী আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌঁছে। এসময় নিহত জালাল উদ্দিনের পরিবারের সদস্যরা লাশ বহন করেন। এরপর বেলা ২টায় সিলেটের বিশ্বনাথের সৎপুর কামিল মাদরাসা মাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লাশ দেশে আসার বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে জামাল উদ্দিন।প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি রাতে যুক্তরাজ্যের রচডেলে সন্ত্রাসীদের হামলায় নিহত হন ক্বারী জালালুদ্দীন। তার জন্মস্থান সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামে। তিনি দীর্ঘদিন রচডেল জালালিয়া মসজিদের ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন। নিহত হওয়ার ২৩ দিন পর আইনি প্রক্রিয়া শেষে। রোববার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরহুমের লাশ দেশে এসে পৌঁছে।


