রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খানের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০১৬ ইং, ৯:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৯ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খানের মতবিনিময় সভা শুক্রবার রাত ৮টায় শ্রীধরপুর গ্রামে অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড ইউপি সদস্য নিজাম উদ্দিনের সভাপতি ও রামপাশা ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল মুমিনের পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার খান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সুরমান খান, উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউসুফ খান আখতার, মুরব্বী অাখলুছ আলী, ইউপি বিএনপির সহ-সাধারণ সম্পাদক একে ফটিক, সহ-প্রচার সম্পাদক লিয়াকত আলী, বিএনপি নেতা আজমল খান, যুবদল নেতা জাহান, জাহেদ, তাজেক আলী, ছাত্রদল নেতা লুমান খান, মাহবুব খান, রহিম খান, রফিকুল, কয়ছর, ময়নুল, সেচ্ছাসেবকদল নেতা সেবুল মিয়া, ইমরুল, হাফিজ আলী, লায়েছ খান, জুনেদ আহমদ, রাসেল মিয়া, ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম, রহিম, শামিম আহমদ, সাত্তার, জাবেদ, কয়ছর, মিহাজ, রাহাদ, নুর আমিন, সাকিল, সালেক, নজির, ছামির, রাকিব প্রমুখ। বিজ্ঞপ্তি


