বিশ্বনাথে পৌর সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২২ ইং, ৮:২২ অপরাহ্ণ | সংবাদটি ২৬১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক স্বাক্ষরিত রফিক আলীকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর সেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্যা দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহ-সভাপতি শংকর জ্যোতি দেব, আবদুস সালাম ফয়ছল আহমদ, সুজেল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম আহমদ, মোস্তফা কামাল হিমেল, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, কয়েছ আহমদ, রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক শিপন আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আজাদ আলী, অর্থ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত বরেছেন উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।


