বিশ্বনাথে আট ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠনের লক্ষে সভা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২ ইং, ৯:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৩২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার আটটি ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৫) জুলাই বিকেলে পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সদস্য কুদ্দুছ আলী, নাসির উদ্দি, আবু ছালে, শাহ গনি, শাহিন চৌধরী, মিনহাজ মিয়া, আইন উদ্দিন, হাবিজ উদ্দিন, আশক আলী, নজরুল ইসলাম, দুলাল মিয়া, জিলু মিয়া, কুদ্দছ আলী, আব্দুস ছালাম, লিলু মিয়া, কালাম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলা কৃষকদলকে আরও সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে দলের সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে। আগামী মাসের শুরুতে উপজেলার প্রতিটি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠনের লক্ষে কাজ শুরু করতে হবে। দলের তৃণমূল ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে মূল্যায়ন করার আহবান জানান বক্তারা।


