বিশ্বনাথ ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২ ইং, ১০:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিশ্বনাথ ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাত ৮টায় বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে চন্দন মিয়ার বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সদস্য শাহিন চৌধুরীর সভাপতিত্বে ও আবদুস সালামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার। প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ বিএনপি নেতা চন্দন মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সেফু চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য কদ্দুছ আলী, আয়াজ আলী, আইন উদ্দিন, আশক আলী, কৃষকদল নেতা আবদুল খালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য শাহ গণি, নজরুল ইসলাম খায়রুল ইসলাম, মজিদ মিয়া তালুকদার, কদ্দুছ আলী, রামপাশা ইউপি কৃষকদল নেতা মনির উদ্দিন, শাহজাহান, আবদুল মতিন, বিশ্বনাথ কৃষকদল নেতা খোয়াজ আলী, আবদুস শহিদ, আবদুর রুপ, নান্নু মিয়া, আকমল আলী, নজরুল ইসলাম, ছাদেক আলী, কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মামুন আহমদ, আবদুল খালিক, আখতার মিয়া, ইকবাল হোসেন, বাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আখতার আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আটটি ইউনিয়নে কৃষকদলের কমিটিতে নির্যাতিত-ত্যাগী কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হলে এ অঞ্চলে কৃষকদল আরোও সু-সংগঠিত হবে। র্দীঘ দিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে সরকার গুম করে রেখেছে। প্রিয় নেতাকে ফিরে পেতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। আগামী দিনে এ সরকার পতনসহ যেসকল দলীয় কর্মসূচি আসবে কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহন করার আহবান জানান বক্তারা।


