বিশ্বনাথে ওয়ার্ড পৌর বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২২ ইং, ৯:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ২২৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ আগস্ট) বিশ্বনাথে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুটি ওয়ার্ডে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রইছ আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের পরিচালনায় ২নং ওয়ার্ডের সহ-সভাপতি আপ্তাব আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আনসার আলীর পরিচালনায় পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই।
প্রধান বক্তার বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, রাজ্জাক মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কদর আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ইটালি বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ।
সভায় বক্তারা বলেন, সরকার ক্ষমতায় আবারও টিকে থাকতে ষড়যন্ত্র শুরু করেছে। বর্তমান সরকারকে হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহন করতে হবে। হামলা-মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবেনা।
বক্তারা বলেন, র্দীঘ দিন ধরে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে সরকারের গুম নামের কারাগারে বন্ধি করে রেখেছে। প্রিয় নেতাকে ফিরে পেতে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। আগামী দিনে সরকার পতনসহ সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রজাক, কামাল আহমদ, দুলাল মেম্বার, হাসমত আলী, রশীদ মিয়া, জানু মিয়া, আলমাছ আলী, রফিক মিয়া, মান্নান মিয়া, শেখ মো. আমির আলী, আব্দুল আলী, গৌছ আলী, আব্দুল জব্বার, সমুজ আলী, আব্দুল মজিদ, মাসুক মিয়া, ইমদাদ হোসেন, ছয়ফুল আলী, আব্দুল হাফিজ, তাজউদ্দিন, নূরউদ্দিন, হেলাল মিয়া, তসলিম আলী, লিমু মিয়া, রমজান আলী, সাদ্দাম হোসেন, ইরন মিয়া, সাইদুল ইসলাম, এনাম আহমদ, আব্দুল আজিজ, পৌর যুবদলের সদস্য কামাল আহমদ, নাজমুল হোসেন শিমুল, সৈয়দ জুয়েল, শেখ ডালিম, আব্দুর রহমান, সৈয়দ রিয়াজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল, আবু বক্কর সিদ্দিক, সদস্য জাকির হোসেন ইমন, আলিম উদ্দিন, কাওছার, ইনাম, ফিরোজ প্রমূখ।


