বিশ্বনাথে দশঘর ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২২ ইং, ১১:১৬ অপরাহ্ণ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাত ৮টায় দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামের সাবেক ছাত্রদল নেতা সাহেল সামাদের বাড়িতে কৃষককদল নেতা এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সদস্য দুলাল মিয়ার সভাপতিত্বে ও কৃষকদল নেতা আবদুস সালাম এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন মিয়ার যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার। প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন দশঘর ইউপি বিএনপির যুগ্ম-সম্পাদক বাদশা মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য কদ্দুছ আলী, শাহিন চৌধুরী, আবদুল কদ্দুছ, আশক আলী, নজরুল ইসলাম। বক্তব্য দেন কৃষক দল নেতা আবদুস শহিদ, আকবর আলী, জিলু মিয়া, সেচ্ছাসেবকদল নেতা শিপন তালুকদার, ছাত্রদল নেতা সুয়েব আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা আবু সালেহ।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনহার মিয়া, কৃষকদল নেতা মজিদ মিয়া তালুকদার, আবদুস সুবহান, আতিক মিয়া, সুহেল মিয়া, রাজু মিয়া, জুনেদ আহমদ, সাজ্জাদ আহমদ, সত্তার মিয়া, আবু বক্কর, রাজু মিয়া, জুবেল আলী, বখতিয়ার আলী, হুশিয়ার আলী, আনহার আলী, দশঘর ইউপি যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবদুর রকিব, যুবদল নেতা নাজমুল হক, সাদ মিয়া, তাইরুল চৌধুরী মালেক, সেচ্ছাসেবকদল নেতা জুনাইদ আহমদ, ফরিদ আহমদ, ছাত্রদল নেতা ফরাজ আলী, আলী আহমদ, সমশের আলী, সানুর আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশে কেউ ভালো নেই। অবৈধ সরকার জবরদখল করে ক্ষমতা দখল করে আছে। তাদের সরানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করা। সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই। আজ কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা উৎপাদিত পণ্যের মূল্য পায় না, কোনো রকম সাহায্য-সহযোগিতা পায় না।
সভায় বক্তারা আরও বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে সরকার গুম করে রেখেছে। আমাদের প্রিয় নেতাকে ফিরে পেতে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার পতন আন্দোলনের ডাক আসলে কৃষকদলের নেতাকর্মীকে সেই আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।


