বিশ্বনাথে রামপাশা ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২ ইং, ১০:২১ অপরাহ্ণ | সংবাদটি ৩৬৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে কৃষকদলের কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগষ্ট) রাত ৮টায় রামপাশা বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন মিয়া এবং যুবদল নেতা ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোনায়েম খান।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কাওছার আহমদ তুলাই, রামপাশা ইউপি বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সাংগঠনিক আবদুস সত্তার, যুবদল নেতা চুনু মিয়া, তোফায়েল আহমদ, মৎস্যজীবি দল নেতা দিলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশ মহা সংকটে রয়েছে। যেহারে দিন দিন জ্বালানী তৈল, সারসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে দেশের মানুষ না খেয়ে মরতে হবে। বর্তমান আ.লীগ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। এ সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা বলেন, উপজেলার আটটি ইউনিয়নে কৃষকদলের কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। কমিটিতে নির্যাতিত-ত্যাগী কর্মীদের দিয়ে কমিটি গঠন করা হলে এ অঞ্চলে কৃষকদল আরোও সু-সংগঠিত হবে। র্দীঘ দিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াস আলীকে সরকার গুম করে রেখেছে। প্রিয় নেতাকে ফিরে পেতে হলে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। আগামী দিনে এ সরকার পতনসহ যেসকল দলীয় কর্মসূচি আসবে কৃষকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহন করার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সেফু চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য কদ্দুছ আলী, গণি শাহ, আবু সালেহ, হাফিজুর রহমান ফয়ছল, আয়াজ আলী, আসক আলী, কালাম মিয়া, আজাদুর রহমান শাহিন, মজিদ মিয়া তালুকদার, রামপাশা ইউপি বিএনপি নেতা রাজু আহমদ, শেরুজ্জামান, আইন উদ্দিন, জয়নাল আবেদিন, নূর মিয়া, দিলসাদ মিয়া, আরজদ আলী, শাহজাহান মিয়া, ছখা মিয়া, কৃষকদল নেতা খোয়াজ আলী, আমির আলী, মনির মিয়া, জুনাব আলী, হিরা মিয়া, সিরাজুল ইসলাম, আবদুল খালিক, জয়নাল খান, শায়েক মিয়া, আবদুর রহিম, যুবদল নেতা সেবুল মিয়া, নেফুর আলী, আফিজ আলী, সুন্দর আলী, হাসান মোঃ মিরাস, শিপন আহমদ, নূর ইসলাম, আদিল মিয়া, ওলিউর রহমান, নাজমুল ইসলাম শিমুল, আলা উদ্দিন শফিক মিয়া প্রমুখ।


