সিলেট জেলার শ্রেষ্ঠ এসআই বিশ্বনাথ থানার জয়ন্ত সরকার
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২২ ইং, ৯:৫১ অপরাহ্ণ | সংবাদটি ২৭৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট জেলা পুলিশের অভিন্ন মানদন্ড বিচারের মাসিক অপরাধ পর্যালোনচনা সভায় জুলাই-২০২২ ইং মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জয়ন্ত সরকার। বিশ্বনাথ থানা এলাকায় ভারতীয় চোরাই চালান জব্দ, চুরি হওয়া সিএনজি (অটোরিক্সা) উদ্ধার ও সাজা গ্রেপ্তারী পরোয়ানা (ওয়ারেন্ট) নিষ্পত্তিসহ জনবান্ধব পুলিশিং-এ বিশেষ অবদান রাখায় তাকে (জয়ন্ত) এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
রোববার (৭ আগস্ট) সিলেট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পুরস্কার গ্রহন করেন বিশ্বনাথ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জয়ন্ত সরকার। আনুষ্ঠানিকভাবে এসআই জয়ন্ত সরকারের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফরিদ উদ্দিন পিপিএম। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুবতি প্রকাশকালে পুরস্কারপ্রাপ্ত সিলেটের বিশ্বনাথ থানার এসআই জয়ন্ত সরকার বলেন, কাজের স্বীকৃতি পেলে কাজ করতে উৎসাহ বাড়ে। আজীবন সততা ও নিষ্ঠার সাথে দেশ ও মানুষের সেবা করে যেতে চাই, আর এজন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সহযোগীতা ও আশির্বাদ বা দোয়ার।


