ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুলের মাতৃবিয়োগ : রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২২ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ৩৬২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হকের মাতা বকুল বেগম (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না—রাজিউন। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর। তিনি এক শোকবার্তায় মরহুমার রুহের আত্মারমাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


