বিশ্বনাথে ইলিয়াস আলীর একান্ত সচিব মঈনুলের মায়ের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ২৭১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ও সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মঈনুল হকের মায়ের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামের শাহী ঈদগাহ মাঠে মরহুমার বকুল বেগমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান পাটুয়ারি রিপন, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর প্রেস সচিব সাংবাদিক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কয়েছ মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বসর মো. ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।


