বিশ্বনাথে দেওকলস ইউনিয়ন কৃষকদলের কর্মী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২২ ইং, ১০:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৩২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠনের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় দেওকলস ইউনিয়নের সমেশপুর গ্রামের কৃষককদল নেতা আকবর আলীর বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের সদস্য মঈনুল ইসলামের সভাপতিত্বে ও আবদুস সালামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষক সম্পাদক ও দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমীন আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান খালেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, ইউপি বিএনপির সভাপতি মাসুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। বক্তব্য দেন উপজেলা কৃষকদল নেতা কদ্দুছ আলী, আজাদুর রহমান শাহিন, আইন উদ্দিন, আশক আলী, আকবর আলী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ফরিদ আলী, উপজেলা কৃষকদল নেতা মিনহাজ উদ্দিন রাজু, লিলু মিয়া, নজরুল ইসলাম, হাফিজ উদ্দিন, আবদুল কদ্দুছ, ইউপি কৃষকদল নেতা মজিদ মিয়া তালকুদার, নান্নু মিয়া, আবদুল হান্নান, শফিকুল ইসলাম, ফজর আলী, বানু মালাকার, শাহাব আলী, লিটন মিয়া, কয়েছ মিয়া, আকবর আলী নান্নু, জুনাব আলী, মতিউর রহমান, আবদুল ওয়াহিদ, সাইদুল ইসলাম, আলাল আহমদ, বিএনপি নেতা নছির আলী, সমুজ আলী, আছকর আলী, যুবদল নেতা জামাল উদ্দিন, তুহিন আহমদ, তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম-আহবায়ক আখতার আহমদ প্রমুখ।


