বিশ্বনাথে বিএনপি নেতার মৃত্যুত্বে তাহসিনা রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২২ ইং, ৭:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৪২৭ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হেসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।
তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম মনির হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শূণ্যতা কখনও পুরণ হওয়ার নয়। মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।


