ওসমানীনগরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২ ইং, ১১:৩১ অপরাহ্ণ | সংবাদটি ৩৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় দয়ামীর বাজার তুরন খান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দীন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জরিদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ আলী, সহ-সভাপতি আব্দুল রউফ আব্দুল, মোঃ মোস্তফা কাওছার, যুগ্ন-সাধারন সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম মানিক, কামরুল ইসলাম, আলী আসগর ফয়েজ, এস এম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল জমির।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষকে কথা দিয়ে ছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে। আজ চাল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আওয়ামী লীগ জনগণের ন্যায়সঙ্গত যে আন্দোলন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নতসাত করবার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও সরকারের পুলিশের পেটুয়া বাহিনীর হামলায় সারাদেশের অসংখ্য নেতা-কর্মীরা আহত হয়েছেন, অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামীলীগ দেশের জনগণ ও বিএনপিকে ভয় পায় বলেই এখনো বিভিন্ন জেলায় বিএনপির সভা, সমাবেশে হামলা করছে। কারণ তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সকল অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উম্মোচন হবে। ইনশাআল্লাহ অতিশীঘ্রই এই স্বৈরাচারের পতন হবে।
বক্তারা আরও বলেন, গুম-খুন করে সরকারকে ক্ষমতায় ঠিকে রাখা যাবেনা। দীর্ঘদিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে সরকারের গুম নামের কারাগারে বন্ধি করে রাখা হয়েছে। অভিলম্ভে সকল গুম ব্যক্তিদের মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। আগামী দিনে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের অংশগ্রহন করার আহবান জানান বক্তারা। সভার ষুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা উলামদলের আহবায়ক ও ওসমানীনগর উপজেলা বিএনপির সদস্য মাওলানা কাজী নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক এমাদ উদ্দীন লিলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক দুদু, মহিলা বিষয়ক সম্পাদিকা ও ওসমানীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালিক মেম্বার, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মুফাজ্জল আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমীর আলী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর মুজাফফর আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম খান, স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক সাহেদ মিয়া, ত্রান ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক দুলু মিয়া, ক্ষুদ্র ঋন ও সমবায় বিষয়ক সম্পাদক এম এ মতিন, গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল আহমদ, ধর্ম সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী সাহেদ, মৎস্যজীবী সম্পাদক শাহিন মিয়া মেম্বার, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী শফি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজর আলী, সহ-যুব বিষয়ক সম্পাদক এম এ হান্নান রহমান,সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাজী আতিক, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, সদস্য মোহাম্মদ সুহেল আহমদ দলা,কাজী নুরুল হক, ওলিউর রহমান খান মিটু, সাহাব উদ্দীন সুহেল, জুননার দাই গাওহার কামরু, মোঃ হুশির মিয়া মেম্বার, ইসলাম উদ্দীন, আবু-বকর সিদ্দিকী,রুবেল মিয়া, জয়নুল খান, এহিয়া আহমদ, মোঃ লুহিদ মিয়া, আব্দুল মুকিত হেলাল, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদ, তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল সহিদ, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু মিয়া, উছমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক কাওছার আহমদ, দয়ামীর ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক সাহাব উদ্দীন, তাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বাদশা, দয়ামীর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক গনি মিয়া, ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি,যুগ্ন-আহবায়ক তাজুল ইসলাম, ছালিক মিয়া, আনহার মিয়া, সৈয়দ হুমায়েল, জাকির হোসেন বদরুল, সদস্য এমদাদ আলী, যুবদল নেতা মাহফুজুল আলম সেলিম, সিজিল মিয়া,খালেদ আহমদ, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রকিব আলী,সদস্য সচিব-মাসুদুর রহমান,যুগ্ম আহ্বায়ক সুহেল রাহুল, সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ন-আহবায়ক সৈয়দ শাহজাহান আলী, জাহিদুল ইসলাম সুহান, মুসাদ্দেক আলী, রাজু আহমদ রাজ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন ছামি মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মুহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা নাজমুল হক, কাজী বুরহান, মিজান মিয়া, মাছুম আহমেদ, এমাদ আহমেদ, এমরান আহমেদ, দয়ামীর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি শরিফুর রহমান, জায়গীরদার ইমন,সহ-সাধারণ সম্পাদক শানুর মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে সারা দেশে পুলিশের গুলিত নিহত বিএনপির নেতা কর্মীদের আতœার মাগফেরাত ও নিখোজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধ্যায় কামনায় দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।


