বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিএনপির দোয়ামাহফিল
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং, ৭:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৪৬৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শরিবার (১৭ সেপ্টেবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া পরিচালনা করেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি হাজি আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলতাবুর রহমান, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, যুগ্ম-সম্পাদক কামাল মিয়া, নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম, বিএনপি নেতা আরশ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, আব্দুল হান্নান বাবুল, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শাহ লিলু মিয়া, কামাল মিয়া, সদস্য শাহরিয়ার নাজিম, আশিক আলী, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল মিয়া, যুগ্ম-আহবায়ক তসলিম উদ্দিন, এম এ গণি, সেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, যুবদল নেতা জামাল আহমদ, ছাত্রদল নেতা আরজু মিয়া প্রমুখ।


