বিশ্বনাথে বিএনপি নেতা চুনুর মৃত্যুত্বে তাহসিনা রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২ ইং, ৭:৪৮ পূর্বাহ্ণ | সংবাদটি ২৮৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি নেতা আমিনুর রহমান চুনুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর।
তিনি এক শোকবার্তায় বলেন, মরহুম আমিনুর রহমান চুনু ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাঁর শূণ্যতা কখনও পুরণ হওয়ার নয়। মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।


