বিশ্বনাথে ৬নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবক দলের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২ ইং, ৫:০১ অপরাহ্ণ | সংবাদটি ২৮২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ ৬নং ওয়ার্ড পৌর সেচ্ছাসেবকদলের কর্মীসভা গতকাল (৪ সেপ্টেবর) রবিবার হাবড়া বাজার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সেচ্ছাসেবকদল নেতা আবদুল গণির পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান। প্রধান বক্তারা বক্তব্য দেন বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব দুলাল মিয়া।
বক্তব্য দেন বিশ্বনাথ পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক রমজান আলী, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তছলিম উদ্দিন, আরশ আলী, বেলাল আহমদ, নিজাম উদ্দিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রাসেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি বিলাল উদ্দিন, পৌর বিএনপি নেতা কামাল আহমদ, ফয়ছল আহমদ, ইমাম উদ্দিন, ছালিক আহমদ, আলমগীর হোসেন, বদরুল আলম, মনসুর আহমদ, যুবদল নেতা বদরুল আলম, বাবুল মিয়া, সেচ্ছাসেবকদল নেতা আবদুস সালাম, আফজল, আছকর, আবদুস সালাম, সামাদ, শাকিল, আবজল, পারভেজ, আতিক, সাদেক, তাজুল, সাওন, করিম, সুমন, আবদুল, শেখ আলম, তেরাব আলী, আকমল, খালিক, আতিক, ওলি, রাহাত, ফয়জুল, চান্দ আলী, আফজল, বদরুল, জিয়া, সাজু, সালাম, সাজন।
সভায় বক্তারা বলেন, আজ চাল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আওয়ামী লীগ জনগণের ন্যায়সঙ্গত যে আন্দোলন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নতসাত করবার জন্য ক্ষমতাসীনদের সন্ত্রাসী বাহিনী ও সরকারের পুলিশের পেটুয়া বাহিনীর হামলায় সারাদেশের অসংখ্য নেতা-কর্মীরা আহত হয়েছেন, অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
আওয়ামীলীগ দেশের জনগণ ও বিএনপিকে ভয় পায় বলেই এখনো বিভিন্ন জেলায় বিএনপির সভা, সমাবেশে হামলা করছে। কারণ তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সকল অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উম্মোচন হবে। ইনশাআল্লাহ অতিশীঘ্রই এই স্বৈরাচারের পতন হবে।
বক্তারা আরও বলেন, গুম-খুন করে সরকারকে ক্ষমতায় ঠিকে রাখা যাবেনা। দীর্ঘদিন ধরে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে সরকারের গুম নামের কারাগারে বন্ধি করে রাখা হয়েছে। অভিলম্ভে সকল গুম ব্যক্তিদের মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। আগামী দিনে কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের অংশগ্রহন করার আহবান জানান বক্তারা।


