বিশ্বনাথ বিএনপির বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা স্থগিত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২২ ইং, ৯:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ৪৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি পালনের লক্ষে আগামীকাল মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলা-পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আহবান করে। এ কর্মসূচি পালনের লক্ষে বিশ্বনাথ বিএনপি সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং মিছিল-সমাবেশে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহন করার লক্ষে উপজেলার আটটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের নিদের্শ দেয়া হয়। কিন্তু আগামীকাল মঙ্গলবার পরিবহণ ধর্মঘটের কারণে বিশ্বনাথ উপজেলা বিএনপির কর্মসূচি স্থগিত ঘোষনা করা হয়েছে। পরবর্তিতে এ কর্মসূচি পালনের তারিখ ঘোষনা করা হবে বলে দলের নেতারা জানিয়েছেন।
বিশ্বনাথ বিএনপির কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ও পৌর বিএনপির সভাপতি আবদুল হাই বলেন, পরিবহণ ধর্মঘটের কারণে আগামীকাল মঙ্গলবার আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তিতে কর্মসূচি পালনের তারিখ ঘোষনা করা হবে তারা জানান ।


